হোম > সারা দেশ > খুলনা

পাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন খুবি শিক্ষক

খুবি প্রতিনিধি 

মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে এ নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে, যার মেয়াদ হবে চার বছর।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে ড. নজরুল ইসলাম তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং ক্যাম্পাসেই সার্বক্ষণিক অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে, পাবিপ্রবির উপাচার্য হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল নিয়োগ পান। গত ২৩ সেপ্টেম্বর এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু