হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে আধিপত্য নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্য ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার ঘোষখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, বড়ঘাট এলায় একটি চায়ের দোকানে স্থানীয় হেদায়েত হোসেন লোকজন নিয়ে বসা ছিলেন। এ সময় সাগর শেখের লোকজন এসে ধাওয়া দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চলে প্রায় ঘণ্টাখানেক।

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। স্বজনরা আহতদের উদ্ধার করে মোল্লারহাট উপজেলার হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম আশরাফুল আলম বলেন, ‘ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ