হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

র‍্যাবের হাতে আটক নাজমুল হুদা। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছায় হাসান ওরফে কিং (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদাকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোডের গ্লাসগো মোড়ের এস. এন্ড এ মোটরস শোরুমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নাজমুল হুদা পাইকগাছা থানার চাঁদখালী এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাইকগাছা থানাধীন চাঁদখালী গরুর হাটে হাসান ওরফে কিংয়ের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নাজমুল হুদা ও তার সহযোগীরা লাঠি, শাবল ও লোহার রড দিয়ে হাসানকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব ফোর্সেস জানায়, চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ