হোম > সারা দেশ > খুলনা

ঘূর্ণিঝড় ইয়াসে মোংলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি

প্রতিনিধি

মোংলা: ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে মোংলায় ঘরবাড়ি, চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে ক্ষতি হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা। আজও মোংলার উপকূলে জোয়ারের পানি বেড়েছে। জোয়ার পানিতে আজও তলিয়েছে মোংলার কানাইনগর, চিলা, জয়মনি, বিদ্যারবাহন, শেলাবুনিয়াসহ ১০ থেকে ১২টি গ্রামে। 

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ক্ষতি পরিমাণ নিশ্চিত করে জানান, নতুন করে আরও ১০ থেকে ১২ গ্রাম প্লাবিত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। তিনি জানান, জলোচ্ছ্বাসে এ এলাকার ৫৫০টি ঘর, ১০৯০টি চিংড়ি ঘের, ২৫০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে পানিবন্দী হয়েছেন ৩ হাজার মানুষ। 

এদিকে জলোচ্ছ্বাসে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ৬২ লাখ ৪৫ হাজার টাকার। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এ বিভাগে ২০ জেটি, ১১টি নৌযান,৬টি অফিস,৭টি ব্যারাক, ২৪টি রাস্তা, ১১টি পুকুর,২টি ফুট ট্রেইলার,১টি ওয়াচ টাওয়ার,২টি গোলাঘর, ১১টি কুমিরের প্যানের ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে জানিয়ে বেলায়েত বলেন, বনে ৪টি হরিণের মরদেহ পাওয়া গেছে, জীবিত উদ্ধার করা হয়েছে আরও ২টি হরিণ। 

এ বিভাগের দুই রেঞ্জ কর্মকর্তাকে ক্ষয়ক্ষতি নির্ণয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পরিপূর্ণ রিপোর্ট দেওয়ার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু