হোম > সারা দেশ > খুলনা

বিএনপি-জামায়াত মানুষকে অশান্ত করে রাখতে চায়: আবদুল খালেক

খুলনা প্রতিনিধি

খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে ছিল। তারা সব সময়ই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে অশান্ত করে রাখতে চায়।

আজ সোমবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিটি মেয়র বলেন, ২০০৯ সালে পিলখানার ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত ছিল বিএনপি-জামায়াত। তারা এ দেশের উন্নয়ন চায় না। তাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। 

সিটি মেয়র আরও বলেন, এ দেশের মানুষ বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বুঝতে পেরে তাদের মিথ্যাচারে সাড়া দিচ্ছে না। মানুষ আজ উন্নয়ন চায়। পেটপুরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। তারা কোনো সন্ত্রাসবাদ–জঙ্গিবাদ চায় না। 

সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু প্রমুখ। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। 

এর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু