হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গুলিবিদ্ধ যুবক, ৮০ হাজার টাকা ছিনতাই

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. বনি আমিন (৩৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ১২টার দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বনি আমিন ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বনি আমিন রূপসা কলেজের পাশে একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান চালান। রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলযোগে দুই সন্ত্রাসী তার পথ রোধ করে। হেলমেট পরা সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পুনরায় দোকান খুলতে বাধ্য করে এবং এরপর তার বাঁ পায়ের হাঁটুর ওপরে গুলি করে। যাওয়ার আগে ক্যাশ থেকে ৮০ হাজার টাকা লুটে নেয় তারা।

এলাকাবাসীর দাবি, হামলাকারীরা পেশাদার ছিনতাইকারী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আহত ব্যক্তি খুলনার কুখ্যাত মীর মামুন গ্রুপের সদস্য এবং বিকাশের মাধ্যমে মাদকসংক্রান্ত লেনদেনে জড়িত থাকতে পারেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ‘রাতের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ থানায় অবহিত করেনি। তবে সকালে ঘটনাটি লোকমুখে শুনেছি। তদন্ত চলছে এবং আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু