হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় বিদ্যুতায়িত হয়ে উমানন্দ পাল (৫০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত উমানন্দ পাল স্থানীয় কে এ জে ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, উমানন্দ পাল বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে নিজস্ব সবজি খেতে পানি দিতে গিয়েছিলেন। ওই সবজি খেতের পাশে সেচ পাম্পে বিদ্যুতের লাইন দেওয়া ছিল। সেচ পাম্পের সঙ্গে সবজি খেতের চারপাশের বেড়ারও বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। বেড়ার বিদ্যুতের তার লিক হয়ে যাওয়ায় উমানন্দ খেতে প্রবেশের সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। 

বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ