হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শিশু জিসান হত্যা: আসামির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

খুলনা প্রতিনিধি

আসামির বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট-সংলগ্ন এলাকায় সাত বছরের শিশু জিসানের হত্যায় জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ রোববার (১২ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং মন্ডল মিলের শ্রমিকেরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে নিহত জিসানের বাবা মো. আলমগীর হোসেন বাদী হয়ে আজ রোববার ফয়সালসহ তার পিতা-মাতাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তাঁর পিতা জি এম হান্নান (৫২), মাতা মাহিনুর বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

দিঘলিয়া থানার এসআই লিটন কুমার মন্ডল বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল তাঁর বাবা জি এম হান্নান ও তাঁর মা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এদিকে শিশু জিসানকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। দেয়াড়া এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

বেলা সাড়ে ১১টায় দেয়াড়া খেয়াঘাটে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু