হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামের দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় ভ্যানচালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম।

স্থানীয় লোকজন জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্সটি সড়কের বিপরীত পাশে গিয়ে গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এর মধ্যে কালিপদ মন্ডলের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস সরদার রাত ৯টায় মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খর্নিয়া হাইওয়ে থানা-পুলিশের ওসি নুরুজ্জামান চানু বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে গেছেন।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু