হোম > সারা দেশ > খুলনা

বটিয়াঘাটায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে মামুন শেখ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আমিরপুর ইউনিয়নের খারাবাদ গ্রামের বারকুড়ো বিলে এ ঘটনা ঘটে।

মামুন শেখ হলেন বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের খারাবাদ গ্রামের মনির শেখের ছেলে।

বজ্রপাতে যুবকের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

স্থানীরা জানান, মামুন শেখ গরু চরানোর জন্য গতকাল বৃহস্পতিবার খারাবাদ গ্রামের বারকুড়ো বিলে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মামুনের এক খালাতো ভাই ঘটনাস্থলের কাছাকাছি থাকায় পরিবারের লোকজনকে সংবাদ দেন। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ