হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যান। তখন স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাগর মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

রূপসার আইচগাতী ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম জানান, সাগর দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

গতকাল রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে স্থানীয় আ. সালামের পুকুরে পড়ে যান। স্থানীয় এক চৌকিদার বিষয়টি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে এসআই আশরাফুল সেখানে পৌঁছান। পরে আইচগাতী ফায়ার স্টেশনকে খবর দেন তিনি। ফায়ার স্টেশনের সদস্য এবং স্থানীয়রা তাঁকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাগরের লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ