হোম > সারা দেশ > খুলনা

গরু নিয়ে হাটে যাওয়ার পথে নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় হাটে গরু নিয়ে যাওয়ার পথে নসিমন উল্টে মিজানুর রহমান (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ৭ বছর বয়সী শিশুসন্তানসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে। আহতরা হলেন নিহতের ছেলে হাবিব (৭), আব্দুল বশিরের ছেলে আব্দুল সানা (৬৫) এবং বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আতিয়ার।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহপালিত গরু বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে বামিয়া গরুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান ও তাঁর লোকজন। পথিমধ্যে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মিজানুরের ছেলে হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়েছে। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডালটন সানা জানান,`হাসপাতালে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ