হোম > সারা দেশ > খুলনা

‘জামায়াত ক্ষমতায় গেলে মুসলিম পরিচয়ের জন্য সনদ নিতে হবে’

খুলনা প্রতিনিধি

তেরখাদা উপজেলা যুবদলের সমাবেশ। ছবি: সংগৃহীত

জামায়াত কখনো ক্ষমতায় গেলে মুসলিম পরিচয়ের জন্য সনদ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। আজ রোববার খুলনার তেরখাদা উপজেলা যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।’

তিনি বলেন, ‘জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে!’

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মাকে-বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কোন মুখে ভোট চায়?’

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ বক্তা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্যসচিব নাজিমুজ্জামান জনি।

এ ছাড়া বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ