হোম > সারা দেশ > খুলনা

খুলনায় কিল-ঘুষিতে নারীকে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনা জেলার দাকোপ উপজেলায় জমিতে বাছুরের ধান খাওয়া নিয়ে বিরোধে জমির মালিকের কিল-ঘুষিতে রেখা রানী মণ্ডল (৪২) নামের এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুরারী হালদার জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মণ্ডলের একটি বাছুর স্থানীয় মিলন গোলদারের খেতে ঢুকে ধান খাচ্ছিল। এ সময় রেখা রানী তাঁর বাছুরটি ফিরিয়ে আনতে গিয়ে মিলন গোলদারের সঙ্গে ঝগড়া বাধে। তখন মিলন গোলদার রেখা রানীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। খবর পেয়ে রেখার স্বামী বিষ্ণুপদ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। নাড়াচাড়া করে দেখা যায়, ঘটনাস্থলেই রেখা রানীর মৃত্যু হয়েছে। এ সময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাঁকেও মারধর করেন। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু