হোম > সারা দেশ > খুলনা

অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ফাইল ছবি। দছবি: আজকের পত্রিকা

‎খুলনার কয়রা উপজেলায় অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন (৮) নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।‎ কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশু রাবেয়া। এ সময় চাদআলী থেকে আসা একটি অটোরিকশা দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু রাবেয়াকে সজোরে ধাক্কা দেন। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত শিক্ষার্থী স্থানীয় গাজি শিশু শিক্ষানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে উপজেলার বামিয়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

‎কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজিত কুমার বৈদ্য জানান, ইজিবাইকের চাপায় মেয়েটির বুক আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মত্যু হয়।

‎কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু