হোম > সারা দেশ > খুলনা

খুলনায় করোনা আক্রান্ত যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। আজ সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপ। সেখানে থাকা অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে গতকাল রোববার বিকেলে খুমেক হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

এ কর্মকর্তা আরও বলেন, করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে এখন পর্যন্ত ১০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু