হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ‘ডাকাত’ রাজুকে বহনকারী অ্যাম্বুলেন্সে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

রাজু ওরফে গলাকাটা রাজু। ছবি: সংগৃহীত

খুলনায় ডাকাত সরদার রাজু ওরফে গলাকাটা রাজুকে (৩৫) গুলি করে হত্যাচেষ্টার খবর পাওয়া গেছে। পুলিশি পাহারায় গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়ার পথে আরেক দফা গুলির ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানে সন্ত্রাসীরা পিছু হটে।

গলাকাটা রাজু খুলনার লবণচরা শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন জেলায় একাধিক হত্যাসহ ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার ডাকাতির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সন্ত্রাসীরা লবণচরা কুবা মসজিদ এলাকায় রাজুকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। একটি গুলি তাঁর পেটের বাঁ পাশ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়।

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় রাজু পরিচিত এক নারীর বাড়িতে আশ্রয় নেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

গুলিবিদ্ধের ঘটনাটি পুলিশ কেস হওয়ায় কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। অবস্থার অবনতি হলে রাজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওই নারী। পরে পুলিশি পাহারায় হাসপাতালে রাজুর চিকিৎসা চলে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

রাজুকে বহনকারী অ্যাম্বুলেন্স রূপসার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও সন্ত্রাসীরা পরপর চার-পাঁচটি গুলি করে। অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে কাটাখালী হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করেন। এরপর হাইওয়ে পুলিশ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

জানতে চাইলে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে। পরে থানার ফোর্স তাদের মোল্লাহাট ব্রিজ পার করে দেয়।’

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘বিষয়টি রহস্যজনক। আমরা বিভিন্ন স্থানে আহত ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তাঁর বিরুদ্ধে ঢাকা, খুলনা, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন স্থানে ডাকাতি, হত্যাসহ একাধিক মামলার খোঁজ পেয়েছি।’

মোশারেফ হোসেন আরও বলেন, রাজুর অবস্থা আশঙ্কাজনক। আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অপারেশন করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ