হোম > সারা দেশ > জয়পুরহাট

বাংলাদেশ স্কাউটসে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ হলেন বাবা-ছেলে 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় জয়পুরহাট জেলায় শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছে আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে। ওই বিদ্যালয়ের শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক হয়েছেন শারীরিক শিক্ষা বিষয়ের ছানোয়ার হোসেন এবং শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছে তাঁরই ছেলে দশম শ্রেণির ছাত্র সাদেকুর ফেরদৌস রাহুল।

আজ বুধবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা নির্বাচন কমিটি গত মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করে।

এদিকে বাবা-ছেলের সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিযোগিতায় সব অংশগ্রহণকারী তাদের ডেটাবেইস আমাদের কাছে পাঠায়। আমরা সেটি যাচাই-বাছাই করি। এ ছাড়া প্রতিযোগীদের পেপার বেইস ও তাৎক্ষণিক কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ দেখে নম্বর দেওয়া হয়। জেলার শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছে আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে।’

২০০ বছরের ঘুড়ির মেলা: রঙিন আকাশের নিচে হাজারো মানুষের মিলনমেলা

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

সড়কে খড়ের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, দুলাভাই-শ্যালকের মৃত্যু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার

জয়পুরহাট-মোকামতলা সড়কে নিম্নমানের কাজ

গরুতে গতি জীবনের চাকায়

জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিজিবির অভিযান, ৫৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না দক্ষিণ কোরিয়ায় নিহত হাসিবুরের