হোম > সারা দেশ > যশোর

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন, ৬১টি ইয়াবা উদ্ধার

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির প্যান্টের পকেট থেকে ৬১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। এ সময় সাব্বির হোসেন নামের এক পথচারী তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তানভীরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১টি ইয়াবা উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ

কলকাতায় পলাতক টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ হস্তান্তর

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় মনিরুল নামে আরেক যুবক আটক

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

যশোরের মনিরামপুর: ইউএনও দপ্তরের নাজির করালেন প্রকল্পের কাজ

যশোরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৯

নির্ধারিত দামে মিলছে না সার, বাড়ছে খরচ

চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

যশোরে মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস

যশোরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু