হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে হাতকড়াসহ নৌকা থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার পলায়ন

হবিগঞ্জ প্রতিনিধি

আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় বানিয়াচংয়ে ৯ জন নিহত হন। এ ঘটনায় করা মামলার আসামি মজিদ। আজ পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকা দিয়ে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে তিনি হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তাঁর কিছু লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, তিনি কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।’

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক