হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জ প্রতিনিধি

আজ শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।

শ্রমিকেরা জানান, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন পরিবহন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিচ্ছে। ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে।

এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হলেও আজ সকালে আবারও মৌলভীবাজারে বাস ও শ্রমিকদের আটকিয়ে মারধরের অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ অংশে অবরোধ কর্মসূচি পালন করে। পরে বেলা আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক