হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জ, প্রতিনিধি

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত আহসান কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মিলের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মিলের ভেতরে থাকা তুলা ও বিভিন্ন কাঁচামালে। এতে কারখানার একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তদন্ত শেষে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক