হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে গ্যাস ফিল্ড কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত তানভীর আহমেদ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে তানভীর আহমেদ নিজের ঘরে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে তাঁকে পরিবারের লোকজন ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে রুমের একটি জানালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে বাঁধা ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর নবীগঞ্জ থানায় খবর দেওয়া হয়।

এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া ঘটনাস্থলে যান।

লাশ উদ্ধার করে তিনি সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যু নিয়ে কিছু বলা যাচ্ছে না।

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী

হবিগঞ্জ-২ আসনে ৪৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড