হোম > সারা দেশ > হবিগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চলে গেল মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তাঁর ছেলে জাকির হোসেন (২০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম তাঁর ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক