হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  

উল্টে পড়া সবজিবোঝাই ট্রাক। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত আলী খালি পিকআপ নিয়ে শ্রমিকসহ সবজি কেনার জন্য যাচ্ছিলেন। পথে নবীগঞ্জ উপজেলার জনতার বাজারসংলগ্ন দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজমত আলী নিহত হন। এ সময় ঘাতক ট্রাকটি উল্টে যায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে সার্জেন্ট শিশির মণিসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী

হবিগঞ্জ-২ আসনে ৪৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড