হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে সিএমসি ইটভাটার মালিক বাহাদুর উদ্দীনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে তিতাস ইটভাটার মালিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আব্দুল আলীমের ছেলে মিজানুর রহমানকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সুমন উপস্থিত ছিলেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক