হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জের ৪টি চা-বাগানে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা ও মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে কর্মবিরতিতে শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতন, রেশন, পূজার উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা-বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা-শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকে হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা ও মাধবপুরের নোয়াপাড়া চা-বাগানে কর্মবিরতি শুরু হয়েছে।

চা-শ্রমিকেরা জানান, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তলবি (সাপ্তাহিক বেতন) পাচ্ছেন না চারটি বাগানের শ্রমিকেরা। ফলে বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এদিকে, ৬ মে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে মালিক, শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপক্ষীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় দ্রুত শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করার জন্য। এ ছাড়া বর্ষা শুরুর আগে জরাজীর্ণ ঘর সংস্কার, শ্রম আইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা, বকেয়া বেতন, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলব দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু মালিকপক্ষ কথা রাখেনি। দেউন্দি কোম্পানির চারটি বাগানের শ্রমিকেরা আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিকেরা বাগান ও ফ্যাক্টরিতে না গিয়ে নাট্যমন্দিরে অবস্থান নিয়েছেন।

এ ব্যাপারে দেউন্দি চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, ‘দেউন্দি কোম্পানির অধীনে চারটি বাগান রয়েছে। দীর্ঘদিন ধরে চা-শ্রমিকেরা অবহেলিত। মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ শুধু সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ৬ মে শ্রীমঙ্গলে সভার সিদ্ধান্তও তাঁরা বাস্তবায়ন করেননি। তাই বাধ্য হয়ে শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। আমাদের সাত দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।’

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক