হোম > সারা দেশ > হবিগঞ্জ

নিখোঁজের পাঁচ দিন পর বানিয়াচং হাওরে মিলল পাহারাদারের ভাসমান লাশ

হবিগঞ্জ প্রতিনিধি

রঙ্গিলা মিয়া। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর হাওর থেকে রঙ্গিলা মিয়া নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

রঙ্গিলা মিয়া হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা। তিনি শহরের পার্শ্ববর্তী কালারডুবা হাওরে একটি বিল পাহারা দিতেন। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ।

স্বজনদের বরাত দিয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আজ দুপুরে স্থানীয় লোকজন লাশ হাওরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক