হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ শহরে অবৈধভাবে চালানো নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মচারী ও মালিকের ছেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে সদর আধুনিক হাসপাতালসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর আধুনিক হাসপাতালসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই, প্যাথলজিস্ট নেই ও রেইট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়।

তখন প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল রিমনকে ১ মাস ও কর্মচারী লিলি চৌধুরীকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক