হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কে অপরিকল্পিত নির্মাণে মাধবপুরের কয়েকটি এলাকা প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ট্রান্সকম কোম্পানির মেইন সড়ক এবং তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটগামী সড়ক পানিতে ডুবে গেছে।

জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির প্রবল তোড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়া আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি অংশ এবং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হচ্ছে, যার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোডসহ আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার স্থায়ী সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক