হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুর উপজেলার বেজুড়ায় আজ বেলা ৩টায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (৪১) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

মাধবপুর উপজেলার বেজুড়ায় আজ বেলা ৩টায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলে নিহত হন। আহত ব্যক্তিরা হলেন রানু বেগম (৪৫), মো. ছিদ্দিক (৫০), বেদন ভুঁইয়া (৫৫), জীবন রায় (২২), গুপ্ত লাল দাস (৬৮), সোহেল (২০), মিনা সরকার (৪৫)সহ মোট ১৪ জন। আহত সবাই বাসের যাত্রী ছিলেন। গুরুতর আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। লিটন মিয়ার লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী

হবিগঞ্জ-২ আসনে ৪৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড