হোম > সারা দেশ > হবিগঞ্জ

আজমিরীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে আলমগীর মিয়া (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।  

মৃত আলমগীর মিয়া উপজেলার ঘরদাইর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে বাড়ির সামনে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান আলমগীর মিয়া। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলমগীর মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা সহায়তা করা হবে।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক