হোম > সারা দেশ > হবিগঞ্জ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. জুবায়ের আহমদ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। ​আজ রোববার (১০ মে) দুপুরে চুনারুঘাট পৌরসভার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সে সকালে মসজিদে আরবি পড়তে যায়। নিয়মিত হুজুর অনুপস্থিত থাকায় বদলি শিক্ষক হিসেবে জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। আজ পাঠদান শেষে সকাল ৮টার দিকে জুবায়ের কয়েকজন ছাত্রীকে টিফিনের বাটি ধোয়া ও মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে যান। ​

সেখানে জুবায়ের কৌশলে অন্য ছাত্রীদের বারান্দায় ও বাইরে পাঠিয়ে দিয়ে ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকার ও বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে শিক্ষক জুবায়ের দরজা খুলতে বাধ্য হন। ভুক্তভোগী দৌড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি অবগত করে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত এজাহার করেন। অভিযোগ পাওয়ার পরপরই চুনারুঘাট থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে।

​চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক