হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বাস। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এনা পরিবহন ও রিয়েল কোচ পরিবহনের দুই যাত্রীবাহী বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। গুরুতর আহত ব্যক্তিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বাস। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা দুজনের লাশ উদ্ধার করেছি। পরে হাসপাতালে আরও একজন মারা যান।’

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক