হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। উপজেলার সাহেব বাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগবের গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) ও রাজধানীর খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)। 

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্র বলেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথে হবিগঞ্জের মাধবপুরের সাহেব বাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁরা দুর্ঘটনার শিকার হন। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক