হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে শূকরের আক্রমণে নারীসহ আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলায় বন্য শূকরের আক্রমণে নারীসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর একজনকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শূকরটিকে গ্রামের লোকজন মেরে ফেলেছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শূকরের আক্রমণে তিনজন আহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান। তিনি বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ রাজিউড়া গ্রামের জাকির হোসেন (৪০) ও মাহমুদা খাতুন (৫৫)। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে জাকির হোসেন একটি খেতে কাজ করছিলেন। এ সময় একটি বন্য শূকর ঝোপের ভেতর দিয়ে বের হয়ে তাঁর ওপর আক্রমণ করে। তাঁকে উদ্ধার করার সময় মাহমুদা আহত হন। 

গুরুতর অবস্থায় জাকির হোসেনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় গ্রামের লোকজন শূকরটিকে পিটিয়ে মেরে ফেলেন বলে জানায় পুলিশ।

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী

হবিগঞ্জ-২ আসনে ৪৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড