হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় রাতে গ্রামীণ ব্যাংকের গেটে কালো পতাকা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়ার কুশলী শাখার সাইনবোর্ডে কালো পতাকা টানানো এক যুবক। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড, গেটসহ সড়কের আশপাশে কালো পতাকা টানিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজন কর্মী। তাঁদের মধ্যে একজন পতাকা টানানোর সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, আজ শুক্রবার ভোরে উপজেলার কুশলী গ্রামীণ ব্যাংক শাখার সাইনবোর্ড, গেটসহ সড়কের আশপাশে কালো পতাকা টানানো দেখতে পান কর্মকর্তারা।

এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ৪৬ সেকেন্ডের ভিডিওটি সকাল ১০টায় এম এম মোরসালিন (M M Morsalin) নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে—‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয়।’

ভিডিওতে দেখা যায়, মোরসালিন ও মাস্ক পরা একজন ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামীণ ব্যাংক শাখার সাইনবোর্ড, গেটসহ সামনের সড়কের আশপাশে কালো পতাকা টানান। মাস্ক পরা ব্যক্তিকে চেনা না গেলেও মোরসালিন নামের ব্যক্তি নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আজ সকালে অফিসে এসে দেখতে পাই, আমাদের গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড, গেটসহ ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় কে বা কারা কালো পতাকা টানিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন। তখন তাঁদের কথামতো মিরাজুল পতাকা খুলে ফেলেন।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমকে মোবাইল ফোনে কল দিলে তা ধরেননি।

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

গোপালগঞ্জ-১ আসনে প্রাপ্ত ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

গোপালগঞ্জে সকালেও কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ৩