হোম > সারা দেশ > গাইবান্ধা

উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অধ্যক্ষ কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

অধ্যক্ষ রঞ্জু মিয়া। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছি পুলিশ।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অভিযুক্ত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পণ্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ। এর আগে গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চার মাস আগে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজখবর নেওয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত বছরের ১৮ ডিসেম্বর সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানান, উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তাকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়ার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় সরল বিশ্বাসে ওই ছাত্রী বেলা সাড়ে ১১টার দিকে তাঁর বাসায় যায়। সেখানে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ সময় কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন অধ্যক্ষ। পরবর্তী সময় সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযানে নামে। গতকাল রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রাতেই আসামিকে গ্রেপ্তার করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়। আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেন এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো নির্দেশ দেন।

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু