হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা আটক

গাইবান্ধা, প্রতিনিধি

ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবিরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে ফুলছড়ি থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

আটক ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গুনভরি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবিরকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা জানান, আটকের সময় ফিরোজের কাছ থেকে ৯টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, ফিরোজ কবির আরও দুটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু