হোম > সারা দেশ > গাইবান্ধা

প্রেমের জন্য ঘরছাড়া, বাড়ি ফিরে কিশোরীর রহস্যজনক মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে মোনালিসার মৃত্যুর কারণ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ ঘটনা ঘটে। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বিকেলে বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ জানায়, মোনালিসা আক্তার ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে। সে স্থানীয় এন এইচ মডার্ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রেমের টানে গত মঙ্গলবার একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে বাড়ি থেকে চলে যায় মোনালিসা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তাকে পার্শ্ববর্তী বড় বোনের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু