হোম > সারা দেশ > গাইবান্ধা

নদীতে চার বন্ধুর লাফ, ভেসে উঠল ১ জনের মরদেহ

গাইবান্ধা ও পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলার ছলে চার বন্ধু ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। তিন বন্ধু তিরে এলেও একজন নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর আহসান হাবিব (১২) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

আজ সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজের নলেয়া নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবিব ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুর ১২টার দিকে হাবিব মিয়াসহ তার তিন বন্ধু ব্রিজ থেকে পানিতে লাফ দিয়েছিল। এরই মধ্যে আহসান হাবিব সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবরি দল এসে অনুসন্ধান শুরু করে। এ সময় ঘটনাস্থলের অদূরে নদী থেকে হাবিব মিয়ার ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহসান হাবিবের মৃত্যুর বিষয়টি খুব বেদনাদায়ক। ভবিষ্যতে এমন ঘটনায় এড়াতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু