হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন করছেন ২১ মুসল্লি

গাইবান্ধা প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অন্যান্য প্রান্তের মতো গাইবান্ধার পলাশবাড়ীতেও উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন কয়েকটি গ্রামের ২১ জন মুসল্লি।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার সহিহ্ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার ব্যক্তিমালিকানাধীন একটি ভবনের ছাদে এই ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ।

আজ সকাল থেকে গাইবান্ধায় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেঁটে, সাইকেল-মোটরসাইকেলে করে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হন মুসল্লিরা। পরে তাঁরা একটি ভবনের ছাদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

নামাজে আসা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রওশনবাগ হারুন মিয়া (৫০), আব্দুর রাজ্জাক (৪৫) ও শাহিন মিয়া (৫৫) বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে আসছি। সবাই মিলে ঈদুল আজহার নামাজ আদায় করলাম। এভাবেই ১৬ বছর ধরে ঈদের নামাজ পড়ে আসছি।’

পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের ইউনুস সরকার (৬৫) বলেন, ‘আমাদের গ্রামের পাঁচ-ছয়টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছি। নামাজ শেষে দুটি পশু কোরবানি করা হবে।’

আরও পড়ুন:

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু