হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে নকল সন্দেহে কীটনাশকসহ ৩০ বস্তা টিএসপি সার জব্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জহুরুল ইসলাম ভুট্টুর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে নকল সন্দেহে জব্দ করা হয় সার ও কীটনাশক। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নকল সন্দেহে কীটনাশকসহ ৩০ বস্তা বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতোলা বাজার এলাকায় অবস্থিত ‘মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স অ্যান্ড প্রতিশ্রুতি কৃষি ঘর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে এসব জব্দ করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জহুরুল ইসলাম ভুট্টু (৫০)। তাঁর বাড়ি উপজেলার সোনারায় ইউনিয়নে।

আজ সোমবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ। তিনি জানান, গতকাল রোববার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কীটনাশক ও সারগুলো জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে।

নাহিয়ান মুনসীফ বলেন, সারগুলো নকল কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান বলেন, ‘জব্দ করা মালামাল আমাদের জিম্মায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো নকল। পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। নকল ও ভেজাল সার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার মাধ্যমে কেনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, জব্দ করা সারগুলো মো. জহুরুল ইসলাম ভুট্টু অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় সেগুলো ব্যবসাপ্রতিষ্ঠানে নেওয়ার আগেই তাঁরা সেগুলো আটক করেন। পরে খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে সারগুলো জব্দ করে নিয়ে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মো. জহুরুল ইসলাম ভুট্টু কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু