হোম > সারা দেশ > গাইবান্ধা

ঋণের চাপ সহ্য না করতে পেরে তরুণের আত্মহত্যা ‎

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় ঋণের চাপে জর্জরিত তরুণের আত্মহত্যা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাঘাটায় গলায় ফাঁস দিয়ে আবু হানিফ (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ ‎সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে হানিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে।

নিহতের স্ত্রী আইরিন জানান, বেশ কিছুদিন ধরে আয়-রোজগার না থাকায় তাঁর স্বামী ঋণগ্রস্ত হন। ঋণের চাপে ক্রমে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন হানিফ ঘরে নেই। ঘরের দরজা খুলে বাড়ির আঙিনায় দেখতে পান, আতাগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে তাঁর দেহ। পরে তাঁর চিৎকারের বাড়ির লোকজন জড়ো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

‎তাঁর দাবি, আবু হানিফ ঋণের চাপেই আত্মহত্যা করছেন।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু