গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর সাবেক ইউপি সদস্য মো. হাফিজার রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাফিজার রহমান ব্যাপারী উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
আজ রোববার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার। নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘এর আগে গত শনিবার ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে তাঁর লাশের সন্ধান মেলে। সেখানে তিনি রেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।’
ইউপি চেয়ারম্যান জানান, ১৫ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলেও জানান চেয়ারম্যান।