হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ওজনে সিমেন্ট কম দেওয়ায় দোকান সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মেসার্স রফিকুল ট্রেডার্স নামের একটি রড-সিমেন্টের দোকান সাময়িক সিলগালা করে দেওয়া হয়েছে। সিমেন্টে ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে আজ সোমবার দুপুরে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করে। 

গাইবান্ধা সদর উপজেলার বোর্ড বাজার এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

আফসানা পারভীন বলেন, ‘প্রতিষ্ঠানটি বস্তায় সিমেন্ট ওজনে কম দেওয়ায় এবং তদারকি কার্যক্রমে সহযোগিতা না করায় ব্যবসাপ্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। এ ছাড়া ৬ মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা অফিসে দোকানমালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। এ সময় প্রতিটি সিমেন্টের বস্তায় ওজনে কম দেওয়ারও প্রমাণ পাওয়া যায়। সে জন্য প্রতিষ্ঠানটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু