গাইবান্ধায় বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সারের সংকট সৃষ্টি করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে শ্রমিক দলের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ প্রিন্স, শ্রমিক নেতা হাফিস আসাদ লিখন, কাজী ইমনসহ অনেকে।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার দেওয়ায় তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অতি দ্রুত তাঁকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।