হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে কীটনাশক পানে অসুস্থ ৫ শিশু হাসপাতালে 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে কীটনাশক পানে ৫ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হচ্ছে বাড়াইপাড়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুলের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিলের ছেলে নাজিম মিয়া (৪) ও জেলালের মেয়ে জাফরিন আক্তার (৩)।

এলাকাবাসী ও অসুস্থ শিশুদের পারিবারের সদস্যরা জানান, সকালে একই গ্রামের জনৈক হামিদুল ইসলাম পোকার আক্রমণ থেকে রক্ষায় তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করেন। এরপর পরিত্যক্ত কীটনাশকের বোতল নিজ ঘরের বেড়ার সঙ্গে ঝুলে রাখেন। 

বিকেলে প্রতিবেশী ৫ শিশু খেলার সময় কৌতুহল বশত: বোতলে আটকে থাকা অবশিষ্ট কীটনাশক নখ দিয়ে বের করে মুখে দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে।

স্বজনরা বিষয়টি টের পেয়ে  ৫ শিশুকে উদ্ধার করে সন্ধ্যার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিতই করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. মুহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘কীটনাশক পানে অসুস্থ ৫ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।’

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে নারীর আত্মহত্যা: পুলিশ

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৮

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধায় রেলওয়ের জমির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদক প্রতিহত করতে গিয়ে উল্টো মামলার আসামি শিক্ষার্থীরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন