হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ‘কেটামিন’ মাদক তৈরির ল্যাব, তিন বিদেশি নাগরিক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের লায়লা গার্ডেন এলাকায় ‘কেটামিন’ নামের মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ল্যাব ধ্বংস করাসহ বিপুল পরিমাণ কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিসি)। সেই সঙ্গে তিনজন বিদেশি নাগরিককে আটক করেছে সংস্থাটি। তবে আটক তিনজনের নাম ও কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

আজ বুধবার রাতে এই তথ্য জানান ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, সন্দেহজনক কার্যক্রমের ভিত্তিতে দ্রুত অভিযান চালানো হয়। বাড়ির ভেতরে মাদক প্রস্তুত ও সংরক্ষণের জন্য ল্যাব থাকায় এটি ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা কিটামিন পরীক্ষা ও সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।

মেহেদী হাসান জানিয়েছেন, অভিযানে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার সঙ্গে আরও কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরায় শরীর থেকে মন আলাদা করা ‘কেটামিন’ তৈরি করতেন ৩ চীনা নাগরিক, যেত শ্রীলঙ্কায়

পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার, নিহত বেড়ে ১৬

নবীন ফ্যাশনের ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন, হাতিরঝিল থানার ওসি ক্লোজড

পদ্মার ৩০ ফুট গভীরে বাসটি শনাক্ত, ৪ জনের মৃত্যু ও নিখোঁজ প্রায় অর্ধশত

রাজধানীতে ৭ হাসপাতাল ও ২ ব্লাড ব্যাংকের কার্যক্রম বন্ধ

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ

পদ্মায় বাসডুবিতে দুই নারীর মরদেহ উদ্ধার, সাঁতরে তীরে উঠেছেন ৪৫ যাত্রীর ১১ জন

শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সৎ থাকতে হবে: নবনিযুক্ত সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন

স্বাধীনতা দিবস উপলক্ষে কাল ঢাকায় যেসব সড়ক বন্ধ থাকবে

দেশ স্বাধীন করেছি আমরা, স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক