হোম > সারা দেশ > ঢাকা

‘আল আকসায় হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নেতারা।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, রমজান মাস চলাকালে টানা দ্বিতীয় রাতে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। কিন্তু মেরুদণ্ডহীন জাতিসংঘ, আরব লীগ ও ওআইসি দখলদার ইসরায়েলি বাহিনীর এই হামলার বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।

তাই ইসরায়েলকে সমুচিত জবাব দিতে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসানহ অন্যরা।

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা